সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বিশ্বের সবচেয়ে বড় সোনার বাজার

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৯২ মিনিট পড়া
বিশ্বের সবচেয়ে বড় সোনার বাজার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোক্তা দেশ হিসেবে সোনার চাহিদায় চীন ও ভারতের মধ্যে বরাবরের মতোই প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে গত কয়েক বছর যাবৎ ভারতকে হটিয়ে সোনার সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে চীন। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারত থেকে চীনের সোনার চাহিদা ৬১ শতাংশ বেশি ছিল। যদিও এ প্রান্তিকেও চীনে সোনার চাহিদা কমেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সাধারণত ভারতে সোনার চাহিদা বেশি থাকে। কারণ এই প্রান্তিকে ঐতিহ্যগতভাবে দক্ষিণ ভারতে ফসল কাটার পরে বিয়ের মৌসুম দেখা যায়। কিন্তু কৃষিক্ষেত্রে সংকট এবং নীরব বিবাহ মৌসুমে হলুদ ধাতবের দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা বাজারমুখী হতে পারেননি।

২০১৮ সালে পুরো বছরের জন্য ভারতের চাহিদা ছিল ৭৬০ টন এবং চীনের ছিল ৯৯৪ টন। চলতি বছরের প্রথম ৯ মাসে ভারতে ভোক্তা চাহিদা ছিল ৪৯৬ টন, যা চীনে ছিল ৬৩৯ টন। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৫ শতাংশ এবং ১৪ শতাংশ কম ছিল।

চলতি বছরের প্রথম ৯ মাসে ভারতের তুলনায় চীনের সোনার অলংকারের চাহিদা ২০ শতাংশ বেশি ছিল। ভারতের ৩৯৬ টন সোনার অলংকারের তুলনায় চীনের অলংকারের চাহিদা ছিল ৪৭৬ টন। চলতি বছরের প্রথম ৯ মাসে ভারতে কয়েন এবং বার হিসেবে সোনার চাহিদা ১০০ টন, যা চীনের ১৬৩ টনের তুলনায় ৩৮ শতাংশ কম।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের সোনার রিজার্ভ ভারতের তুলনায় তিন গুণ বেশি বড়। ডাব্লিউজিসির প্রতিবেদন অনুসারে ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে চীন ১৯৪৮ টন সোনা মজুদ করেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হাতে ৬১৮ টন মজুদ আছে। চীন আমেরিকান ট্রেজারি বিলের সবচেয়ে বড় ধারক।