অর্থ ও বাণিজ্য

পেঁয়াজ আসছে এবার ইউরোপের ৪ দেশ থেকে

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেঁয়াজের খোঁজে নতুন নতুন দেশে ধরনা দিচ্ছেন ব্যবসায়ীরা। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের পর এবার ইউরোপের চার দেশ থেকে আনা হচ্ছে পেঁয়াজ। এসব দেশ হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়া। এই চার দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন তাঁরা।

আজ সোমবার উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের পরিচালক কৃষিবিদ আজহার আলী বলেন, ভারত রপ্তানি বন্ধ করার পর নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।