সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
অপরাধ ও দুর্নীতি

মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মেঝেতে ফেলে রাখল লাশ

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মেঝেতে ফেলে রাখল লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- সানোয়ারা খাতুন (৪৯) ও তার সন্তান রাজ (৯)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার পর দুকক্ষের মেঝেতে তাদের মরদেহ ফেলে রাখ হয় বলে জানায় পুলিশ।

নিহত স্বামী পরিত্যক্ত সানোয়ারা খাতুন উপজেলার পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, স্বামী পরিত্যক্ত সানোয়ারা খাতুন ও তার সন্তান রাজকে গতরাতে কে বা করা শ্বাসরোধ করে হত্যা করে দুকক্ষে তাদের মরদেহ ফেলে রেখে যায়।

সোমবার সকালে নিহতের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, দুকক্ষের মেঝেতে মা ও ছেলের মরদেহ পড়ে রয়েছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে জানানো যাবে।