সব খবর

নিসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতার কর্মসূচি

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুরে এই কর্মসূচি দেশজুড়ে পালনের আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। নীরবতার সময় যে যেখানে থাকবেন সেখানেই দাঁড়িয়ে নিহতদের স্মরণ করবেন বলে জানানো হয়েছে।

 

এদিকে ট্রাক চালিয়ে সাধারণ মানুষ হত্যার এই ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে জনতার ওপর ট্রাক চালিয়ে দেয় এক সন্ত্রাসী। যাতে অন্তত ৮৪ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ, যাদের মধ্যে হাসপাতালে গুরুতর অবস্থায় অনেকেই চিকিৎসাধীন।

সূত্র: বাংলা নিউজ