সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

শেরপুরে মাছ শিকারের উৎসব ‘বাহৈত’

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
শেরপুরে মাছ শিকারের উৎসব ‘বাহৈত’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে অনুষ্ঠিত হলো ‘বাহৈত’ উৎসব বা মাছ শিকারের উৎসব। রবিবার (৩ নভেম্বর) দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ মাছ শিকারের উৎসব। প্রতি বছরের নভেম্বর মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এভাবে কয়েক দফায় মাছ শিকারের উৎসব চলে ভোগাই নদীতে।

নালিতাবাড়ী উপজেলার শতাধিক মাছপ্রেমি যুব-প্রৌঢ় সবার হাতে বাঁশের লাঠি আর বাঁশের তৈরি পলো। দু-চারজনের হাতে উড়ন্ত বা খেয়া জাল। পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় পলো ফেলে ধীর পায়ে নদীজুড়ে এগিয়ে চলছে সবাই। কখনও কখনও কারোর পলোতে আটকা পড়ছে দু-একটি মাছ। অধিকাংশের পলোই ফাঁকা। মাছ ফাঁদে পড়ুক আর না পড়ুক, শখে এমন উৎসবে আসেন তারা।

উপজেলার ভেদীকুড়া গ্রামের ছায়েদুল হক (৪৮) জানান, তিনি মূলত পেশায় একজন কৃষক। কিন্তু মাছ শিকার তার নেশা। এ নেশা থেকেই স্থানীয়দের সঙ্গে এসেছেন পলো দিয়ে মাছ শিকার করতে। দেড় ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার নদীপথে তার পলোতে মাছ একটিও আটকায়নি। তাতে কোনো আফসোস নেই তার। এভাবেই শুধুমাত্র শখের বশে মাছ শিকারে এসেছেন ভেদীকুড়া, চিনামারা, জয়নদ্দিনপাড়া, তিনানী, রাজনগরসহ কয়েক গ্রামের শতাধিক মানুষ। বেশিরভাগ শিকারিই মাছ না পেয়ে ফেরত গেছেন খালি হাতে। তবু একসঙ্গে শিকারে নেমেই যেন তৃপ্ত সবাই।