সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৯২ মিনিট পড়া
টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে ঝিনাইদহের শৈলকুপায় উস্মিতা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার নগরপাড়ায় এই ঘটনা ঘটে। উস্মিতা নগরপাড়ার উজ্জল সরকারের মেয়ে ও শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

প্রতিবেশী মিটুন অধিকারী বলেন, গত শনিবার উস্মিতার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। সে মানবিক বিভাগের ছাত্রী। গনিত বিষয়ে ফেল করার হতাশা থেকে সোমবার ভোরে নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে।

তিনি আরও জানান, উস্মিতার মা ভোর সাড়ে ৫টার দিকে দেখে তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। ৬ টার দিকে রুম পরিস্কার করতে গিয়ে উস্মিতার ঝুলন্ত লাশ দেখতে পান।

উস্মিতার বাবা উজ্জল সরকার জানান, তিনি ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। সে টেস্ট পরীক্ষায় ফেল করার পর বাড়ির সবাই তাকে আরও সাহস যুগিয়েছে। কিন্তু এরপরও সে হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। সে খুব সদালাপি মেয়ে ছিল।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিব উদ্দিন রনি বলেন, সোমবার সকাল সোয়া ৬টার দিকে উস্মিতা নামের একটি মেয়েকে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।