সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

প্রতি ২৪ ঘন্টায় বদলে যায় যে ব্যক্তির পরিচয়!

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া
প্রতি ২৪ ঘন্টায় বদলে যায় যে ব্যক্তির পরিচয়!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমরা সাধারনত আমাদের পরিচয় কোনও নাটক বা কোনও বিশেষ মুহুর্তেই বদল করে থাকি। কিন্তু এটি যদি লিঙ্গ পরিবর্তন হয়ে থাকে তবে সেটাকে বিরল ঘটনা বলেই ধরা হয়। কিন্তু এমনও এক ব্যক্তি রয়েছে যার পরিচয় প্রতি ২৪ ঘন্টায় বদলে যায়।

খবর অনুযায়ী, এক ব্যক্তি এমনও আছেন যিনি সকালে উঠে স্থির করেন যে আজকের দিনে তার নারীদের মতো অনুভাব হচ্ছে নাকি পুরুষের মতো। ওই দিন সকালে তার যেমন অনুভাব হয় সেই দিনে তিনি তেমনই হয়ে যান। এই ব্যক্তির নাম রেয়ান ইউগলি। ইংল্যান্ডের মেডস্টোনের ২২ বছরের রেয়ান উভলিঙ্গ ব্যক্তি।

যারা নারী বা পুরুষ হওয়া সত্ত্বেও যাদের অন্দরে নারী ও পুরুষের উভয়ের বাস তারাই সাধারনত উভলিঙ্গ হয়ে থাকেন। এদের কিছু স্বভাব ও পছন্দ নারীদের মত আবার বাকিটা পুরুষের মতো হয়।

রেয়ান তার নারী রূপের নাম দিয়েছে রিয়া। তার যেদিন নারীদের মত অনুভব হয় সেদিন তার সাজপোষাক, চলন, কথার ধরণ সবই মেয়েদের মতই হয়। আবার যেদিন পুরুষের মত অনুভব করে সেদিন যে কোনও সাধারন পুরুষের মতই সে ঘুরে বেড়ায়৷।

রেয়ান জানিয়েছে, তার মহিলার রূপের কারণে যে মেয়েরা তার সঙ্গে সম্পর্ক গড়েছিল তারা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বর্তমানে নিজের আসল ভালবাসা খুঁজে পেয়েছে রেয়ান। রেয়ানের বর্তমান প্রেমিকা কিস্টাল গ্রিগস জানিয়েছেন, রেয়ানের রূপ পরিবর্তন নিয়ে সে একেবারেই চিন্তিত নয়। কিস্টাল রেয়ানের সঙ্গে পছন্দ করে ও রেয়ানের সঙ্গেই থাকতে চায়।