সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাহুলকে দলীয় প্রধান হওয়ার প্রস্তাব কংগ্রেস নেতাদের

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাহুলকে দলীয় প্রধান হওয়ার প্রস্তাব কংগ্রেস নেতাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার জন্য রাহুল গান্ধীর প্রতি আহ্বান জানিয়েছে দলটির ওয়ার্কিং কমিটি।

 

সোনিয়া গান্ধী অসুস্থ থাকায় সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন রাহুল। সেখানেই তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়।

 

পার্টির শীর্ষ নেতাদের ওই বৈঠকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি প্রথম এ প্রস্তাব দেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর প্রস্তাব সমর্থন করেন। এরপর ওয়ার্কিং কমিটির সব নেতাই একই দাবি জানান।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিয়ে তারা দলের বর্তমান প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবে।

 

সভা শুরু করার আগে সূচনা বক্তব্যে রাহুল গান্ধী বলেন, বর্তমানে গণতন্ত্র এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারও এ বিষয়টি নিয়ে চুপ আছে।

 

রাহুল আরো বলেন, প্রশ্ন তোলায় জাতীয় নিরাপত্তার ছদ্মবেশে সুশীলসমাজকে ভয় দেখানো হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে; বন্ধ করতে বলা হচ্ছে। সরকারের জবাবদিহিতা দাবি করায় বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

সূত্র: এনটিভি