সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

খাবার খেয়েই তরুণীর রোজগার!

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া
খাবার খেয়েই তরুণীর রোজগার!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনেকে অনেক কিছু করে আয়-রোজগার করে থাকেন। তাই বলে পেটভরে খাবার খেয়ে রোজগার! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে।

এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের ইউটিউবার ফ্যাবিও ম্যাটিসন খাবার খেয়েই রোজগার করেন। এটা তার শুধু রোজগারের পথই না, নিজের আহার ব্যাধিকে নিয়ন্ত্রণ করার পথও।

জানা গেছে, ফ্যাবিও ম্যাটিসন অন্যের সামনে খাবার খেতে পারতেন না। বহু বছর ধরেই তার এ সমস্যা ছিল।

‘ডেইলি মেইল’-কে তিনি জানান, পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল, তিনি ঘরের মধ্যেই স্টোভে রান্না করে খেয়ে নিতেন। রান্নাঘরেও যেতেন না। কিন্তু মুকব্যাং-এর ভিডিও দেখে তার উপলব্ধি হয়, খাওয়া ব্যাপারটা খুব খারাপ ন‌য়।

তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ আমাকে অনলাইনে খেতে দেখছেন। এর ফলে আমি আবার খাওয়া ব্যাপারটা উপভোগ করতে শুরু করি। আমি ১৯ বছর থেকেই খাওয়া নিয়ে সমস্যায় ভুগছিলাম। আমার ভয় হত খেলে ওজন বেড়ে যাবে। এবং অন্যের সামনে খেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম।’

ফ্যাবিও জানান, ‘আমি অনেক মানুষকে দেখেছি যারা উদ্বেগে ভুগছেন, তারা আমাকে মেসেজ করেন। তারা জানিয়েছেন আমার ভিডিও দেখে তাদের উদ্বেগ কমেছে। এইসব কথা আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।’

‘ডেইলি মেইল’ জানায়, ২০১৮ সালে জুনে ফ্যাবিও তার প্রথম ভিডিও পোস্ট করেন। এ পর্যন্ত ২০০ ভিডিও পোস্ট করেছেন তি‌নি! ৮ হাজারেও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার। এখন তিনি নিজের আহারের ভিডিও আপলোড করে রোজগার করেন। একে তিনি ‘হোম থেরাপি’ বলেন।

ভিডিওতে তার খাদ্যগ্রহণের বৈচিত্রময় সব মুহূর্ত তুলে ধরা হয়েছে। বার্গার থেকে চকলেট কেক, কিংবা নিছকই চিপস- সব রকমের খাওয়ার ভিডিও আপলোড করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে কোরিয়ার মুকব্যাং জনপ্রিয় হয়ে ওঠেন ইউটিউবে খাবার খেয়ে। সেই থেকে এই ট্রেন্ড শুরু হয়। এটাই অনুসরণ করেছেন ফ্যাবিও।