সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক জনকে  আটক করেছে গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদরের ডাকবাংলা এলাকা থেকে আব্দুল হালিম (৩৫) নারেমর এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ টি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

সে জেলার কোটচাদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে। আজ সোমবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।

 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান কালে আব্দুল আলিম নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাসী করে ১ টি নাইন এম এম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স/শ