লাইফ স্টাইল

ঘরেই তৈরি করুন আলু বোখারার আচার (ভিডিও)

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যে কোনো ধরনের আচার খেতে খুবই সুস্বাদু হয়। তবে আচার তৈরি করার সময় তৈরি হওয়া চাই মনের মতো। আমরা সাধারণ আমের আচার তৈরি করে থাকি। আজ যুগান্তরের পাঠকের জন্য থাকছে আলু বোখারার আচার।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আলু বোখারার আচার।

উপকরণ

টাটকা আলু বোখারা ৫০০ গ্রাম। সরিষার তেল আধা কাপ। গোটা পাঁচফোড়ন ১ চা-চামচ। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। পাঁচফোড়ন গুঁড়া ১ চা-চামচ। টালা জিরা গুঁড়া করা ১ চা-চামচ, ভিনিগার আধা কাপ। লবণ পরিমাণ মতো। মরিচগুঁড়া পরিমাণ মতো। শুকনা মরিচ কয়েকটা। চিনি স্বাদ মতো।

প্রণালী

একটি প্যানে তেল গরম করে সব মসলা দিতে হবে। একটু নেড়ে চিনি ও লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন।

কিছুক্ষণ পর তাতে আলু বোখারাগুলো দিয়ে জ্বাল দিতে থাকুন।

আলু বোখারা নেড়ে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর পাঁচফোড়নের গুঁড়া ও টালা জিরা গুঁড়া দিয়ে আচার নামিয়ে নিতে হবে।

ঠাণ্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।