সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান মিললো চীনে

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান মিললো চীনে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মশাকে আমরা সাধারণরত কামড় খেয়েই চিনে থাকি। তবে মশার আকারে হয়ত তেমন হেরফের না দেখা গেলেও এবার চীনে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে বড় মশার।

চীনের সিচুয়ার প্রদেশে সবচেয়ে বড় মশার সন্ধান পেয়েছেন দেশটির গবেষকরা। মশাটির প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সে.মি. বলে জানা গেছে।

এ ব্যাপারে পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। গত বছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

জাও লি আরো বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবনধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।