সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৭ ও ৯। শুভ বার সোমবার ও মঙ্গলবার। শুভ রত্ন এমিথিস্ট ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও মননশীল। বুদ্ধিবৃত্তিক ও মানসিক স্তরে সহজেই বিচরণ করতে পারেন। পরিবেশ, পারিপার্শ্বিকতা এবং মানুষকে সহজেই বুঝতে ও বিশ্লেষণ করতে পারেন। আপনি অন্তর্মুখী, আধ্যাত্মিকতার ভাবধারায় সহজে উদ্বুদ্ধ হন। যেকোনো কাজে দৃঢ়তার সাথে লেগে থাকার গুণ আছে আপনার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারে। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজ কর্মে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগ প্রবণ হয়ে উঠতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। সঙ্গীত শিল্পীদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন। কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে।
সূত্র: এনটিভি









