লাইফ স্টাইল

পূজায় মুখরোচক মাটন রোগান জোশ

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দশমীর দিনে প্রায় প্রতি বাড়িতেই পোলাউ-মাংস রান্না হয়। খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন মুখরোচক মাটন রোগান জোশ। অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন মাটন রোগান জোশ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মাটন রোগান জোশ?

উপকরণ

খাসির মাংস- ১ কেজি, তেল- হাফ কাপ, দই- ১ কাপ, পেঁয়াজ কুঁচি- হাফ কাপ, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ২ টেবিল চামচ, কাশ্মিরি লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, ধনে গুঁড়া- ২ চা চামচ, হলুদ গুঁড়া- আধা চা চামচ।

জিরা গুঁড়া- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ, লবঙ্গ- ৪টি, এলাচ ৪-৫টা, দারুচিনি- তিন টুকরা, বাদাম পেস্ট- ১ চা চামচ, ঘি- দুই টেবিল চামচ ও লবন- স্বাদ মতো।

প্রণালি

হাড়িতে খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ ছাড়া সব মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন ১ ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটা লোহার কড়াইতে ২ টেবিল চামচ ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। অল্প লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন।