সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৬ ও ৯। শুভ বার মঙ্গল ও শুক্র। শুভ রত্ন হীরা ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি সৃজনশীল, মিশুক ও সামাজিক। আপনি কর্তব্যপরায়ণ ও উদ্দেশ্যের প্রতি নিবেদিতপ্রাণ। আত্মীয়স্বজনদের জন্য আপনার অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে। স্নেহ-মমতা আপনাকে প্রভাবিত করবে ব্যাপকভাবে। আপনি সৌন্দর্যপ্রিয়। তাই বিলাসী জীবনের প্রতি থাকতে পারে বিশেষ মোহ। প্রথম জীবনে আপনি অনেক ঝামেলা ও সংঘাতের সম্মুখীন হতে পারেন। আপনার দৃঢ়তা আপনাবে জীবনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান করতে পারে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিযোগ আছে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। যে যেতে চায় তাকে যেতে দিন। ট্যাক্স বা বীমা সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি সামগ্রিকভাবে ভালো নাও যেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে প্রতিবেশীর সহযোগিতা আশা করতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আত্মীয়দের সহযোগিতা আশা করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। প্রথম দৃষ্টিতেই অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সূত্র: এনটিভি









