সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

অস্ত্রোপচারে কিশোরীর পেট থেকে বেরোলো ১ কেজি চুল!

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
অস্ত্রোপচারে কিশোরীর পেট থেকে বেরোলো ১ কেজি চুল!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ত্রোপচারে পেট থেকে পাথর বা টিউমার নয়; বের হলো এক কেজি পরিমাণ চুল!

এমন অবাক করা ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক এক কিশোরীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় এক কেজি পরিমাণ চুল বের করেছেন।

১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালা এলাকায়।

পৃথিবীতে এ ধরনের অস্ত্রোপচারের মধ্যে এটি ৪৩তম বলে দাবি করছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।

এ খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কিশোরীর পেটে কীভাবে গেল এক কেজি চুল সেই প্রশ্নে জানা গেছে- চুল খেয়ে ফেলার অভ্যাস ছিল ওই কিশোরীর। গত তিন বছর ধরে চুল খেয়ে যাচ্ছিল ওই কিশোরী। সেই চুলই তার পেটে জমা হচ্ছিল।

সম্প্রতি প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিল ওই কিশোরী। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় অভিভাবকরা। ঠিক কোন কারণে পেট ব্যথা হচ্ছে জানতে গিয়ে অবাক হন চিকিৎসকরা। বিভিন্ন পরীক্ষা করে তার পেটে চুলের অস্তিত্ব পান।

শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে তার পেটের ভেতর থেকে চুলগুলো বের করেন তারা।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জন সুমন সাহা।

তিনি বলেন, চুল খাওয়া একটি অসুখ। চিকিৎসার পরিভাষায় চুল খাওয়ার এই প্রবণতাকে বলা হয় ‘রেপুনজেল সিনড্রোম’। আর রোগটির নাম ‘ট্রিচোবেজোর’। ওই কিশোরী ‘ট্রিচোবেজোর’ রোগে আক্রান্ত।