সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শনিবার শুরু হচ্ছে

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শনিবার শুরু হচ্ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে শনিবার।

 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানোর পর সেটি নিশ্চিত করেছে বাংলাদেশের আইএসপিআর।

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের দুদেশের সেনাবাহিনীর এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘সম্প্রীতি ২০১৬’।

 

টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার থেকে শুরু হয়ে যৌথ সামরিক মহড়া চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।

 

ভারতের তরফ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হবে।

 

যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সেনা সদস্যরা একে অন্যের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশলগত মহড়া সম্পর্কে ধারণা পাবেন।

 

বাংলাদেশের আইএসপিআরের কর্মকর্তা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: বিবিসি বাংলা