সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় তানোর প্রেসক্লাবের নিন্দা-প্রতিবাদ

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় তানোর প্রেসক্লাবের নিন্দা-প্রতিবাদ

তানোর প্রতিনিধি: দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তানোর উপজেলা সাংবাদিকবৃন্দ। সোমবার ঘটনার পরেই তানোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, রাজশাহীতে সাংবাদিক রফিকুল ইসলামের ওপর যে হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

হামলার ঘটনায় সাংবাদিক নেতারা মনে করছেন, এমপি ফারুক চৌধুরী এই হামলার ঘটনা ঘটিয়েছেন। তা না হলে একটি মোটরসাইকেল রাখাকে নিয়ে এই ধরনের মাহলার ঘটনা ঘটার কথা না। এই হামলায় পুরোপুরি ফারুক চৌধুরীর হুকুম রয়েছে। তিনি হুকুম দিয়ে থিম ওমর প্লাজার কয়েকজন কর্মচারীদের দিয়ে হামলা চালিয়েছেন।

উল্লেখ্য, সোমবার সকালে সাংবাদিক রফিকুল ইসলাম মাছ কেনার জন্য থিম ওমর প্লাজার সামনে মোটরসাইকেল রাখেন । এসময় ওই প্লাজার একজন সিকিউরিটি গার্ড এসে সাংবাদিক রফিকুল ইসলামের মোটরসাইকেলের উপরে রাখা হেলমেটটি নিয়ে নেয়। এসময় রফিকুলকে বলেন, ‘এখানে আই। নিয়ে যা তোর হেলমেট।’ এক পর্যায়ে এক সিকিউরিটি গার্ড মুন্না এগিয়ে আসে রফিকুলের দিকে। এসময় সিকিউরিটি গার্ড বলে, ‘এখানে গাড়ি রাখা যাবে না।‘ এটা তোর বাবার জায়গা যে, এখানে গাড়ি রেখেছিস? এ বলেই এলোপাথাড়ি মারধর শুরু করে তারা।

স/শা