নিজস্ব প্রতিবেদক: কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। সোমবার দুপুরে এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
সংগঠনের পক্ষে যৌথ বিবৃতি দেন সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি ডা. আব্দুল মান্নান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।
এর আগে, সোমবার সকালে মাছ কেনার জন্য থিম ওমর প্লাজার মূল গেট থেকে একটু দূরে মোটরসাইকেল রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম। এ সময় একজন সিকিউরিটি গার্ড এসে সাংবাদিক রফিকুল ইসলামের মোটরসাইকেলের উপরে রাখা হেলমেটটি নিয়ে যায়। এ সময় রফিকুলকে ওই নিরাপত্তা কর্মী বলেন, ‘এখানে এসে তোর হেলমেট নিয়ে যা। এক পর্যায়ে এক সিকিউরিটি গার্ড মুন্না এগিয়ে আসে এবং সাংবাদিক রফিকুলের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে আরো কয়েকজন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে এলোপাথারি মারধর করে সাংবাদিক রফিকুলকে।

স/শা










