সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটক পড়েছেন।

 

সোমবারের (৩১ অক্টোবর) ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর ‍জানা যায়।  কিন্তু মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।

 

এখন পর্যন্ত খনিটি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অন্তত দু’শ’ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা ‍অব্যাহত রেখেছেন।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে দুই মাত্র বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত হতো।

সূত্র: বাংলা নিউজ