সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

সাবেক সেনাপ্রধান আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাবেক সেনাপ্রধান আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক সেনাপ্রধান মাইকেল আউনকে লেবাননের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সেদেশের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট পদের আড়াই বছরের শূন্যতার অবসান ঘটলো।

 

৮১ বছর বয়সী আউন ৮৩ জন সংসদ সদস্যের সমর্থন লাভ করেন। অবশ্য প্রেসিডেন্ট পদে জয়লাভ করতে তার প্রয়োজন ছিলো ৬৫টি ভোট।

 

লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন দেশটির সংখ্যালঘু ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায় থেকে। ২০১৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাইকেল সুলায়মানের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পদটি ফাঁকা ছিলো।

 

এরপর ৪৫টি অধিবেশনেও পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? সে ব্যাপারে একমত হতে পারেনি ১২৮ সদস্যের পার্লামেন্ট।

 

তবে লেবাননের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি মাউকেল আউনকে সমর্থনের ঘোষণা দিলে পরিস্থিতির পরিবর্তন হয়। সাদ হারিরির সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা কেটে যায় আউনের।

সূত্র: বাংলা নিউজ