সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

দুমুখো মাছ ধরা পড়ল যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
দুমুখো মাছ ধরা পড়ল যুক্তরাষ্ট্রে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুমুখো মাছের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। নিউইয়র্কের একটি লেকে ধরা পড়েছে মাছটি। অদ্ভুত চেহারার মাছের ছবিটি দেখে অনেকেই অবাক।

ফক্স ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ডেবি গেডেস নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে নিউইয়র্কের চ্যাম্পলেন লেকে মাছটি ধরেন। তিনি বলেন, ‘আমরা যখন নৌকায় তুললাম, তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। মাছের দুটি মুখ! খুব আশ্চর্যজনক প্রাণী!’ অদ্ভুতদর্শন মাছের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ডেবি গেডেস এনবিসি টিভিকে বলেন, ‘আমরা যখন নৌকায় তুললাম, তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না!’ ডেবি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী কয়েকটি ছবি তুলে তারপর লেকে ফের মাছটিকে ছেড়ে দেন।

মাছের একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে তা ভাইরাল হয়। ছবিটি বিশ্বজুড়েই ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে দুমুখো মাছের ছবিটি মানুষ শেয়ার করেছে এবং হাজারের বেশি মন্তব্য পড়েছে ছবিটিতে। মাছটি সম্পর্কে একাধিক তত্ত্বও ছড়িয়ে পড়েছে মন্তব্য অংশে।

একজন লিখেছেন, ‘জীববিজ্ঞানী হিসেবে বলছি, আমি মনে করি এটি একটি বিকৃতি। ভ্রূণগতভাবে কিছু সমস্যা হয়েছে।’ আরেক জনের মন্তব্য, ‘এটা দুমুখো ব্যাপার নয়…এটা একটু পুরোনো আঘাত!’