লাইফ স্টাইল

ঝটপট উজ্জ্বল ত্বক চাই?

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পার্টিতে যাওয়ার আগে দেখলেন ত্বক একেবারেই বিবর্ণ দেখাচ্ছে। কী করবেন? নারকেল দুধ ও চালের আটার প্যাক ঝটপট বানিয়ে ব্যবহার করুন। নিমিষেই প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে ত্বকে। উজ্জ্বল করার ত্বকের মরা চামড়া দূর করতেও কার্যকর ফেসপ্যাকটি।

একটি বাটিতে ২ টেবিল চামচ চালের আটা নিন। পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে আঙুল ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিন। ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করতে পারেন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।