সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

চার আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশীয় বিমান

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চার আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশীয় বিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ একটি মালবাহী বিমান নিখোঁজ হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৭ মিনিটে প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। বিমানটি ৮টা ২৩ মিনিটে লাগাতে অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানটি আর অবতরণ করেনি এবং বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিমিকা থেকে লাগা যেতে মাত্র আধাঘণ্টা সময় লাগে।

 

স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের মধ্য দিয়ে যাওয়ার সময় বিমান থেকে একটি জরুরি বার্তা পাঠানো হয়।

 

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান বলেন, পানকেক জেলা প্রশাসনের মালামাল পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল।

 

তিনি বিমান নিখোঁজের সময় ওই এলাকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাননি। স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের মালামালের মধ্যে নির্মাণ সামগ্রীও ছিল।

 

নিখোঁজ বিমানের অনুসন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বিমানের চার ক্রু’র সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।

সূত্র: বাংলা ট্রিবিউন