সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহীর খবর

গুলি করে হত্যার হুমকি: বাগমারায় নির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
গুলি করে হত্যার হুমকি: বাগমারায় নির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী

বাগমারা প্রতিনিধি:
আওয়ামী লীগ প্রার্থীর অব্যাহত হুমকী, হামলা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচনের একদিন আগে রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আকবর আলী মল্লিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি দলের নেতা-কর্মীদের নিরাপত্তারও দাবি জানিয়েছেন। আকবর আলী শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এখানে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি মকবুল হোসেন মৃধা।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর পক্ষে কোনো প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। রোববার দুপুর থেকে চেয়ারম্যানের সন্ত্রাসী ছেলে দলের ক্যাডারদের নিয়ে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন।
ভোট থেকে সরে না গেলে গুলি করে মেরে ফেলা হবে তিনি হুমকী দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, চেয়ারম্যানের ছেলে সোহাগ আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। একটি হত্যা মামলার আসামীও। এছাড়াও কিছুদিন আগে দুই মাসের সাজাভোগের পর বেরিয়ে এসেছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ের হুমকী দিয়ে আসছেন। বিভিন্ন পথসভায় বিএনপির ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্যও হুমকী দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেছেন, প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি। আজ দুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার পর তিনি একাধিকাবার মুঠোফোনে ও পরে সশরীরে থানায় এসে অভিযোগ করেছেন। তবে পুলিশ নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা বলে অভিযোগ গ্রহন না করে ফিরে দিয়েছে। এর আগেও তিনি পুলিশকে অভিযোগ দিয়েছিলেন।

রাজশাহীর সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন জানান, এই ধরণের অভিযোগ আগেও পুলিশের কাছে ছিল। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সটকে পড়ে। তবে কোনো প্রার্থী নির্বাচন বর্জন করলে তা তাঁর নিজস্ব ব্যাপার। আইন শৃংখলা রক্ষায় পুলিশ কাজ করছে।
এই বিষয়ে শ্রীপুর ইউনিয়নের প্রার্থী মকবুল হোসেন মৃধার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

স/আর