লাইফ স্টাইল

৪১ জনকে চাকরি দেবে কর কমিশনারের কার্যালয়

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুসংবাদ। সরকারি চাকরির সুযোগ নিয়ে এলো কর কমিশনারের কার্যালয়। নারায়ণগঞ্জ কর অঞ্চলে ৮ পদে ৪১ জনকে নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে আবেদন চেয়ে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, নোটিশ সার্ভার, অফিস সহায়কসহ নিরাপত্তা প্রহরী পদে মোট ৪১ জনকে জনবল নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

বয়স

সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে বেতনভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://taxnar.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ১ আগস্ট, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ২০ আগস্ট, ২০১৯ বিকাল ৫টায়।