অর্থ ও বাণিজ্য

যুক্তরাজ্যভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক এবার বাংলাদেশে

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লায়লা ব্লাঙ্ক (এলবি) সুগন্ধি ব্র্যান্ড হিসাবে ইতমধ্যে আন্তর্জাতিক বাজারে খ্যাতি পেয়েছে। ২০১৪ থেকে প্রায় অর্ধশতাধিক দেশের ফ্যাশন সচেতনদের জন্য সুগন্ধি তৈরি করছে এলবি।

পিউর লাইক ইউ ট্যাগ লাইন নিয়ে তাদের জনপ্রিয় সুগন্ধির সিরিজগুলো হলো হচ্ছে- হট, নটি গার্ল, এলবি ইডিপি, রয়্যাল টাচ ও আফজাল- হালাল সার্টিফাইড পারফিউম।

ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ফাজলানি গ্রুপের সহযোগী এই আন্তর্জাতিক ব্র্যান্ড লায়লা ব্রাঙ্কের পণ্য এবার পাবেন বাংলাদেশের সুগন্ধিপ্রেমীরাও।

শুরুতে নারী-পুরুষের ব্যবহার উপযোগী জনপ্রিয় এলবি ডিওড্রেন্ট সিরিজের পণ্যগুলোই মিলবে দেশীয় বাজারে।

যুক্তরাজ্যভিক্তিক সুগন্ধির ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক বাংলাদেশে বিপণনের দায়িত্বে থাকবে এসহক ইন্টারন্যাশনাল।

বাংলাদেশে এই সুগন্ধির নানা সিরিজের পণ্য জনপ্রিয় করতে লায়লা ব্লাঙ্ক লন্ডনের ভাইস প্রেসিডেন্ট আসলাম নুরী ও এসহক গ্রুপের শীর্ষ নির্বাহী সাইদুল হক জুয়েলের উপস্থিতিতে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে সম্প্রতি।

ধানমন্ডিস্থ এসহক গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারাও।

চুক্তি অনুযায়ী দেশের বাজারে লায়লা ব্লাঙ্ক পণ্য বিপণন এবং জনপ্রিয় করা নিয়ে কাজ করবে এসহক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসহক ইন্টারন্যাশনাল।

যুক্তরাজ্যভিত্তিক এই সুগন্ধি ব্র্যান্ডের পণ্য দেশীয় ক্রেতারা পাবেন অগাস্টের শেষ সপ্তাহ থেকে।

উল্লেখ্য, লায়লা ব্লাঙ্কের পকেট সুগন্ধি থেকে প্রিমিয়াম সব সিরিজ বাংলাদেশের বাজারে দাম পরবে ১০০ টাকা থেকে ১৬ হাজার টাকা।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে এলবি এর ওয়েবসাইটেও। ঠিকানা: http://lylablanc.com/pressnmedia.php