সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে পড়লো ট্রাম্পের রানিংমেটের বিমান

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রানওয়ে থেকে ছিটকে পড়লো ট্রাম্পের রানিংমেটের বিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের নির্বাচনি প্রচার কাজে ব্যবহৃত বিমান নিউইয়র্কের লাগুয়ারডিয়া বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনি প্রচারণা শিবির জানায়, দুর্ঘটনার সময় বিমানে পেন্স ও বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

বিমানে থাকা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রযোজক ল্যান্ডারস বলেন, ‘বিমানটি রানওয়েতে অবতরণের পর ছিটকে পড়ে যায়। তবে বিমানের আরোহীদের কারও কোনও ক্ষতি হয়নি। গভর্নর ও অন্যান্যরা নিরাপদ আছেন। বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়ে থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়ে।

 

ঘটনার পরপরই রানওয়ে থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। পেন্সকে অন্যদের সঙ্গে হাত মেলাতে ও ছবি তুলতে দেখা যায়।

 

ঘটনার পর তিনি এক টুইটার বার্তায় লেখেন, ‘আমরা সবাই কৃতজ্ঞ। কারণ আমাদের বিমান নিরাপদ রয়েছে। আমাদের সাহায্যের জন্য যারা প্রথম এগিয়ে এসেছেন এবং যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। কাল ফের প্রচারণায় নামব।’

 

দুর্ঘটনার পর ট্রাম্প পেন্সের সঙ্গে কথা বলেছেন জানিয়েছেন তার এক মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেছেন। ট্রাম্প এখন প্রচারণার কাজে ওহাইওতে রয়েছেন। গ্রিসমা বলেন, ‘তিনি (ট্রাম্প) গভর্নর পেন্সের সঙ্গে কথা বলেন এবং বিমানের সবাই নিরাপদ থাকায় সন্তোষ প্রকাশ করেন’।

 

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনও এক টুইটার বার্তায় লেখেন, ‘শুনে খুশি হলাম যে মাইক প্রেন্স, তার কর্মী, গোয়েন্দা বাহিনীর কর্মী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন।’

সূত্র: বাংলা ট্রিবিউন