সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর দুই ফটোসাংবাদিক আহত

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৯১ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় রাজশাহীর দুই ফটোসাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রাজশাহীর দুই ফটোসাংবাদিক আহত হয়েছেন। তারা হাটু ও শরীরের বিভিন্ন স্থানে চোট পান। এসময় একজনের কাছে থাকা ক্যামেরা ভেঙ্গে চুরমার হয়ে যায়। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং যাওয়ার সময় গোদাগাড়ীর বিশ্বনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন দৈনিক রাজশাহী সংবাদের চিফ ফটোসাংবাদিক মুকুল ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর। এসময় সেলিম জাহাঙ্গীরের কাছে থাকা ক্যামেরা ভেঙ্গে চুরমার হয়ে যায়।

দৈনিক রাজশাহী সংবাদের চিফ ফটোসাংবাদিক মুকুল জানান, শনিবার বেলা ১১টার দিকে তারা সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং যাচ্ছিলেন। পথিমধ্যে গোদাগাড়ীর বিশ্বনাথপুর এলাকায় হঠাৎ করে তাদের গাড়ির সামনে ছাগল পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যান তারা। পড়ে যাওয়ায় হাটুতে জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এসময় ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীরের কাছে থাকা ক্যামেরা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সেখানে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে রাজশাহীতে ফিরে চিকিৎসা নিয়ে তারা এখন বাড়িতে আছেন।

স/শা