সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

ছোট নয়, বড় মাছটাই চায় কাক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক১০ জুলাই ২০১৯১ মিনিট পড়া
ছোট নয়, বড় মাছটাই চায় কাক, ভিডিও ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছোট নয়, বড় মাছটিই চাই কাকের। তাই তার সামনে যতবারই ছোট ধরা হচ্ছে সে নিচ্ছে না। আবারও উড়েও যাচ্ছে না। মাছের ডালার সামনে নাছোড়বান্দার মতো দাঁড়িয়ে আছে। এ যেন বিজ্ঞ ক্রেতার মতো রীতিমতো দরকষাকষি! যদিও নিরহ প্রাণীটির কাছে কোনো টাকা ছিল না।

টাকা না থাকলেও বড় মাছটিই কাকের চাই। সে জন্য বিক্রেতা বারবার ছোট মাছ দেয়াতে ঠোঁট দিয়ে ইশারা করছে বড় মাছ দেয়ার জন্য। এর কিছুক্ষণ পর উড়ে গেছে কাক। তবে সঙ্গে নিয়ে গেছে নিজের পছন্দের মাছটি। বলার অপেক্ষা রাখে না সেটি আকারে বড়ই ছিল! এমনই মজার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে।