জাতীয়

হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলারডুবি, তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালী দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে একটি বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ যাত্রী।

 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আরিফ উদ্দিন (৩০), আলী মিয়া (৪৫) ও ইয়াসিন আরাফাত (৩৫)। তারা হাতিয়া উপজেলার বাসিন্দা।

 

জানা গেছে, হাতিয়া থেকে ছেড়ে আসা ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন বরযাত্রী ছিলেন। বৌবাজার এলাকার মেঘনা নদীর প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের যাত্রীরা কেউ কেউ সাঁতরে পাড়ে ওঠেন এবং স্থানীয় জেলেরা অনেক যাত্রীকে উদ্ধার করেন। তবে এখনও পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ট্রলারযাত্রীদের দাবি। নিখোঁজদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

 

হাতিয়া থানার ওসি ওমর ফারুক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।