নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সাংবাদিকরা। সোমবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান আরসিআরইউ নেতৃবৃন্দ।
আরসিআরইউ সভাপতি বাবর মাহমুদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, সহ-সভাপতি এম ওবাইদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হাদিসুর রহমান ও সদস্য ইন্দিরা ঘোষ।


সাক্ষাতকালে আরসিআরইউ নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড জেলা প্রশাসককে অবহিত করেন। এসময় জেলা প্রশাসক হামিদুল হক সমাজ গঠনে ইতিবাচক কর্মকাণ্ডে আরসিআরইউ’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে জাতীয় পত্রিকা দৈনিক খবর পত্র ও গণজাগরণ এর রাজশাহী প্রতিনিধি সাংবাদিক হুমায়ন কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। সোমবার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
স/শা










