সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৯২ মিনিট পড়া
নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

২০২০-এ অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫  এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে। সব পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে অনূর্ধ্ব ২৫ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ভাবে ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফিট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ভাবে ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন  স্কেল

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগন বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ১৮ জুলাই, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে…