সব খবর

চাঁপাইনবাবগঞ্জে ২২ পিস্তল উদ্ধার

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২ পিস্তল, ১’শ ৩৬ রাউন্ড গুলি ও ৪৫ ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই বাড়িটি সেনাবাহিনীর এক সদস্যের। কিছুদিন আগে কয়েক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিলেন ছাগলের খামার হিসেবে ব্যবহার করার জন্য। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা ২২ টি পিস্তল, ১’শ ৩৬ রাউন্ড গুলি ৪৫ ম্যাগজিন উদ্ধার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, এগুলো অবৈধ পথে এনে এখানে মজুদ করা হয়েছিল। অস্ত্র ও গুলিগুলো ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হত।
অস্ত্রগুলোর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্ন করলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, অস্ত্রগুলো খারাপ চক্রের হাতে যাচ্ছিল। যারা দেশের বিভিন্নস্থানে নাশকতা করছে।

 

তিনি আরো জানান, অস্ত্রের মালিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন তারা। খুব শিগগিরই তাদেরও আটক করা হবে।

স/অ