সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

‘মসুলে ২৮৪ জনকে হত্যা করেছে আইএস’

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
‘মসুলে ২৮৪ জনকে হত্যা করেছে আইএস’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ধরপাকড় করে ২৮৪ জনকে হত্যা করেছে। এদের মধ্যে শিশু-কিশোর রয়েছে। ইরাকের গোয়েন্দা সূত্র বিষয়টি জানিয়েছে।

 

গত বৃহস্পতি ও শুক্রবার যারা নিহত হয়েছে, তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে আইএস।

 

এদিকে, ইরাকের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মসুলকে আইএস থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে। এরই মধ্যে তারা শহরটির কাছাকাছি অবস্থানে চলে গেছে।

 

মসুলের উত্তরাঞ্চলে বিধ্বস্ত কৃষি কলেজে নিহতদের গণকবর দিয়েছে আইএস। সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাকের এরবিল শহরে পৌঁছেছেন। পরিকল্পনা অনুযায়ী মসুলে হামলা চালানো হচ্ছে বলে তিনি জানান।

 

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেন, যুদ্ধে তুরস্কের কোনো সহযোগিতা দরকার নেই।

সূত্র: এনটিভি