সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

আজ পৃথিবীর সবচেয়ে লম্বা দিন

নিউজ ডেস্ক২১ জুন ২০১৯২ মিনিট পড়া
আজ পৃথিবীর সবচেয়ে লম্বা দিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ২১জুন। পৃথিবীর সবচাইতে বড় দিন। কর্কট আর মকর নামে দু দুটো ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ঠিক উপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। আজ সকাল আর সন্ধের সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে ওই উত্তরেই।

আর ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর। ওই সময় সূর্যের নিচে গিয়ে দাঁড়ালে কারও কোনো ছায়াই পড়বে না। ১২টায় বাসার বাইরে গিয়ে রোদের নিচে একটু দাঁড়িয়ো। দেখবে, তোমারও ছায়া পড়ছে না মাটিতে। কী ভাবছ? এমন একটা বিশেষ দিনের কোনো নাম নেই ? আছে। অনেকগুলো নাম দিয়েছে পৃথিবীর মানুষেরা এই দিনের।

কেউ একে বলে কর্কটক্রান্তি দিবস, কেউবা বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলিস্টিক ডে হিসেবে। এই অয়ন দিবসে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড।

এই দিনটি স্মরণ করে রাখতে বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানের করা হয়। বাংলাদেশেও আয়োজন করা হয়েছে বেশ কিছু অনুষ্ঠানের। অনেকে ব্যক্তিগত উদ্যোগ নিলেও যাদের সেই সুযোগটুকু নেই, তাদের জন্য এগিয়ে এসেছে বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎচক্র’। প্রতি বছরই এই চক্রটি চারপাশের প্রকৃতিতে ঘটে যাওয়া ব্যাপারগুলোকে নিয়ে কথা বলে, অনুসন্ধান করে, সাজায় নানারকমের অনুষ্ঠান। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।