সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ইতিহাসের সবচেয়ে ছোটো সেই গাড়ি ফিরে এসেছে

নিউজ ডেস্ক২০ জুন ২০১৯২ মিনিট পড়া
ইতিহাসের সবচেয়ে ছোটো সেই গাড়ি ফিরে এসেছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ির নাম পিল পি-৫০। কার মাথা থেকে এই ছোট গাড়ি নির্মাণের বুদ্ধি বের হয়েছিল তা জানা যায়নি। যতদূর জানা যায়, পিল পি-৫০, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ছোট গাড়িটি প্রথম তৈরি হয়েছিল ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে। গাড়িটি তৈরি করেছিল ব্রিটেনের পিল ইঞ্জিনিয়ারিং কম্পানি।

এ ধরনের ছোট গাড়ি বেশি দূর চলার উপযোগী নয়। পিল তৈরি করা হয়েছিল শহরে সীমিত দূরত্বের মধ্যে চলাফেরার জন্য। গাড়িটি দৈর্ঘ্যে ছিল ৫৪ ইঞ্চি, প্রস্থে ৩৯ ইঞ্চি। ছোট্ট গাড়িটির ওজনও ছিল কম- মাত্র ৫৯ কিলোগ্রাম। গাড়ি রাখা বা পার্কিংয়ের জন্য অল্প জায়গা হলেই চলে।

পেছনের দিকে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এ গাড়িতে। কারণ পিল গাড়ির কোনো ‘ব্যাক গিয়ার’ বা রিভার্স গিয়ারই ছিল না। তবে গাড়ি ছোট হওয়ায় একটা সুবিধা ছিল- চালক চাইলে পুরো গাড়িটা হাতে তুলেই পেছনে নিয়ে যেতে পারতেন। এছাড়া পিল গাড়ির মাত্র একটি দরজা আর একটি উইন্ডস্ক্রিন ওয়াইপার। ওজন কম হওয়ায় এটাও একটা কারণ। এর সামনে দুটি চাকা, পিছনে একটি।

পিল ইঞ্জিনিয়ারিং কম্পানি গাড়িটি তৈরি করার পর বিক্রির জন্য একটি অভিনব বিজ্ঞাপন প্রচার করেছিল। পিলের বিজ্ঞাপনে বলা হয়েছিল, গাড়িটির ডিজাইন করা হয়েছে একজন মানুষ আর একটি শপিং ব্যাগ বহনের উপযোগী করে।

পিল সংস্থা এই গাড়িটি খুব বেশি তৈরি করেনি। মাত্র ৫০টি তৈরি করেছিল। পরে ২০১০ সালে আবার নতুন করে এই গাড়ি তৈরি করা শুরু হয়। বর্তমানে তারা ওয়েবসাইটের মাধ্যমে এই গাড়ি বিক্রি করছে।