সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২।

 

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

 

স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির কুরাওইয়োশি এলাকা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে।

 

এদিকে প্রাথমিক অবস্থায় ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার। পরে তা কমিয়ে ৬ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়।

সূত্র: বাংলা নিউজ