সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কাশ্মীরে বাস খাদে, নিহত ২১

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কাশ্মীরে বাস খাদে, নিহত ২১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গুরনাক এলাকায় বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১জনই নারী।

 

এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

 

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাতে গুরনাকের জয়তিপুরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি অন্তত ৬৭ জন যাত্রী নিয়ে রিয়াসি গ্রাম থেকে বাকাল গ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় বাসটি জয়তিপুরাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

 

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই মারা যান ১৬ জন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও পাঁচজন।

সূত্র: বাংলা নিউজ