সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জঙ্গি আব্দুর রহমানের দুই সহযোগী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জঙ্গি আব্দুর রহমানের দুই সহযোগী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২৭ লাখ টাকাসহ জঙ্গি অর্থদাতা আব্দুর রহমানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরা হলেন, নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসান।

 

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া।

 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী থেকে জঙ্গি অর্থদাতা আব্দুর রহমানের দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে নগদ ২৭ লাখ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি সংশ্লিষ্ট কাজে ব্যয় করার জন্য এ অর্থ তারা নিয়ে যাচ্ছিল।’

সূত্র: রাইজিংবিডি