সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সর্বশেষ বিতর্কেও জয় পেলেন হিলারি

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
সর্বশেষ বিতর্কেও জয় পেলেন হিলারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথম ও দ্বিতীয় বিতর্কের পর তৃতীয় ও শেষ দফার মুখোমুখি বিতর্কেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় লাস ভেগাসে সর্বশেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেন যুক্তরাষ্ট্রের দুই বড় দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মনোনীতি দুই প্রেসিডেন্ট প্রার্থী। বিতর্ক শেষে সিএনএন/ওআরসির জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ দর্শক মনে করেন হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। আর ৩৯ শতাংশ দর্শক মনে করেন বিতর্কে জয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

 

বুধবারের বিতর্কে দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চালান। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টেলিভিশন চ্যানেলে এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। ৯০ মিনিটের এই বিতর্কের সঞ্চালক ছিলেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস।

 

বিতর্কে হিলারি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ট্রাম্প তার একজন পুতুল মাত্র। বিপরীতে হিলারি ক্লিনটনকে  একজন ‘নোংরা মহিলা’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

 

নারী ও এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের পক্ষে নিজের অবস্থানের কথা জানান হিলারি ক্লিনটন। নাগরিকদের অস্ত্র রাখার অধিকারের পক্ষে নিজের অঙ্গীকারের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে বৈধ করার যে রুলিং রয়েছে সেটি পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন