সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৬। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও মুক্তা।

প্রকৃতিগতভাবে আপনি অনুভূতিপ্রবণ, বিনয়ী ও সৃজনশীল। আপনি সহজেই মিশতে পারেন। সহজেই অন্যদের প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। দ্রুত চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসি আপনি জানেন। সুকুমারবৃত্তি, রোমান্স, ভ্রমণ ও বৈচিত্র্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান। আপনার ইনটুইশন প্রখর। আপনার কোমল মনের হলেও সংকট ও জরুরি অবস্থায় বেশ দৃঢ়। সাফল্যের জন্য আপনাকে উদ্যোগী হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চোখসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। প্রথম দর্শনেই কাউকে ভালো লেগে যেতে পারে। প্রণয়ের প্রস্তাবে সাড়া পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে ডাক্তারের পরামর্শ নিন। বিমা বা ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা আছে। আজ ঋণগ্রস্ত হতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। দলীয় ও সাংগঠনিক কাজকর্মে সুফল পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ ভালো থাকবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। যে যেতে চায় তাকে বাধা দেওয়া ঠিক হবে না। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অসম্মানজনক পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এ ব্যাপারে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল আশা করতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ভালো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছ। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দবোধ করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কোনো আশা পূরণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সূত্র: এনটিভি









