সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া তাঁর বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এই ভোটের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।

ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে। সকাল ৯টায় ভোট শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য অনেক নাটকীয়তার পর শপথ নিলেও দলটির মহাসচিব ফখরুল নেননি। ফলে আসনটি গত ৩০ এপ্রিল শূন্য ঘোষণা করা হয়।










