সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইফতারে প্রতিদিন একই ধরনের খাবার খেতে চান না অনেকে। ইফতারে খাবারে ভিন্নতা আনতে খেতে পারেন ফালাফেল।ফালাফেল দেশীয় খাবার নয়, এটি টার্কিশ ডিশ।
ফালাফেল তৈরি করা বেশ সহজ। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ফালাফেল।

উপকরণ
ছোলার ডাল ৪০০ গ্রাম (সারারাত পানিতে ভিজিয়ে ছেকে নেয়া), কাচা মরিচ ৫/৬ টা, পেয়াজ ১ টা
ধনেপাতা/পার্সলে এক মুঠ, জিরা, ধনে আর মরিচ, গুঁড়া ১ চা চামচ করে, লবণ পরিমাণমতো, ময়দা ২ চা চামচ।প্রণালি
সব একসাথে (ময়দা ছাড়া) মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ময়দা মাখিয়ে বলের সেপ করে ডুবতেলে ভাজতে হবে। সাদা তিলে গড়িয়ে নিয়েও ভাজতে পারেন। রেড অনিয়ন আর মরিচের সস দিয়ে পরিবেশন করতে হবে।









