সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ভিক্ষা করেই মাসিক আয় ২৩ লাখ টাকা!

নিউজ ডেস্ক৬ মে ২০১৯২ মিনিট পড়া
ভিক্ষা করেই মাসিক আয় ২৩ লাখ টাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুধু ভিক্ষা করেই এক ভিক্ষুকের মাসিক আয় বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকা। সম্প্রতি দুবাইয়ের আল কুওজা এলাকা থেকে ওই কোটিপতি ভিক্ষুককে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ।

জানা যায়, ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া ওই এশিয়ান প্রবাসী ভিক্ষুকের মাসিক আয় ২৩ লাখ টাকা!

দুবাই পুলিশের ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানের সময় গত শনিবার ওই ভিক্ষুককে গ্রেফতারের পর তার আয়ের খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া যায়।

দেশটির পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল হাশিমি খালিজ বলেন, গ্রেফতার হওয়া ওই ভিক্ষুকসহ বেশিরভাগ ভিক্ষুক ভ্রমণ ভিসায় এসেছেন। তাদের অনেকে এসেছেন ট্যুরিস্ট কোম্পানিগুলোর মাধ্যমে।

তিনি গ্রেফতার হওয়া ওই ভিক্ষুক সম্পর্কে বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ভিক্ষা করে তিনি প্রতি মাসে ১ লাখ দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ) বেশি আয় করেন।’

তিনি আরো বলেন, ‘কোনো ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে ওই ভিক্ষুকরা এদেশে এসে থাকলে সংশ্লি¬ষ্ট কোম্পানিকে ২ হাজার দিরহাম জরিমানা করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।’

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটি ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযান শুরু করেছেন। এছাড়া কেউ ভিক্ষা করলে তাকে জেল ও জরিমানার শাস্তি জারি করেছেন।

সেইসঙ্গে দেশটি রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার খেলে বা কাউকে খেতে উৎসাহ দিলে জেল ও জরিমানার আইন পাস করেছে।