সিল্কসিটিনিউজ ডেস্ক:
ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত কমিটি-২০১৯ ঘোষণা করেছে গণফোরাম। দলটিতে যথারীতি সভাপতি আছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক কমিটি ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দেওয়া নতুন সদস্যদের বেশ কয়েকজন নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন। রেজা কিবরিয়া নিজেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে গণফোরামে যোগ দিয়েছিলেন।
দীর্ঘ ৮ বছর পর গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ৯ বছর ধরে গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন মোস্তফা মোহসীন মন্টু।










