জাতীয়

ফতুল্লায় জনতা লীগের সভাপতি খুন

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসির্টিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর শ্যামপুর থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় মনিরকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

 

ফতুল্লা থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন জানান, শেখ স্বাধীন মনিরের বাড়ি ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায়। এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন কারণে প্রতিপক্ষের সঙ্গে তাঁর বিরোধ ছিল।

এএসপি শরফুদ্দিন আরো জানান, মঙ্গলবার রাতে ওই পক্ষের সদস্যরা মনির হোসেনের ওপর হামলা করে। তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান তিনি।

 

এ ঘটনায় পাগলার রসুলপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান এএসপি।

সূত্র :এনটিভি