লাইফ স্টাইল

ভ্রমণের সুযোগ পাবেন কন্যা, কাজকর্মে উৎসাহ পাবেন কুম্ভ

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৬ ও ৯। শুভ বার মঙ্গল ও শুক্র। শুভ রত্ন হীরা ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি আবেগপ্রবণ, সাহসী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। নিঃসংকোচে নিজের মত প্রকাশ করেন। অনেকের কাছেই আপনি হয়ে উঠতে পারেন দুর্বোধ্য। সদিচ্ছা সত্ত্বেও স্পষ্টবাদিতা ও বিতর্কপ্রিয়তার জন্য অনেকের বিরাগভাজন হতে পারেন। নেতৃত্বের গুণাবলি আছে আপনার মধ্যে। আপনাকে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আগ্রহবোধ করবেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা জোরদার করুন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। অতীতের কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স অথবা বিমাসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। শত্রুরা ক্ষতি করার চষ্টা করতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ দেখা দিতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কোনো আশা পূরণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যে কোনো ধরনের উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

সূত্র: এনটিভি