সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৯ জন।

 

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

সোমবার (১৭ অক্টোবর) দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জমশিদ শাহ জানান, প্রদেশটির রহিম ইয়ার খান জেলার খানপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া হতাহতদের মধ্যে শিশু, শিক্ষার্থী এবং নারীরাও রয়েছেন।

 

স্থানীয় হাসপাতালের চিকিৎসক তসলিম কামরান জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪০জনের অবস্থা আশঙ্কাজনক।

 

তিনি বলেন, এ দুর্ঘটনার পরপরই হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের রক্তদানে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাংলা নিউজ