সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

আমরা নতুন কোনো তনু-নুসরাতের জন্য অপেক্ষা করি…

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
আমরা নতুন কোনো তনু-নুসরাতের জন্য অপেক্ষা করি…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেশাগত কাজে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম অগ্নিদগ্ধ নুসরাতের সর্বশেষ অবস্থা জানতে। প্রথমেই দেখা হলো তার বাবার সঙ্গে খুব বিনয়ী আর আলেম মানুষ।

পরে জানলাম তিনিও এক মাদ্রাসার শিক্ষক। সালাম দিতেই বললেন, আপনারা সাংবাদিকরা অনেক করছেন। এখন কিছু চাই না শুধু আমার মেয়ের জন্য দোয়া করেন…।

এরপর নুসরাতের ছোট ভাইয়ের সঙ্গে কথা হলো, নাম রায়হান। তার কাছে জানলাম তিন ভাইয়ের একটি বোন নুসরাত। মেজো ভাই কুয়েতে থাকে। সেও অত্যন্ত বিনয়ী। অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকবার সালাম আর হাত ধরল। এরপর কি একটা ওষুধ আনতে চলে গেল…

সবার শেষে পেলাম নুসরাতের বড় ভাই নোমানকে। তিনিও মাদ্রাসার স্টুডেন্ট, বলার অপেক্ষা রাখে না যথেষ্ট বিনয়ী ভদ্র। তার কাছেই শুনলাম, নুসরাতকে কুপ্রস্তাব দেয়ার ঘটনা। মামলা-আগুন ধরিয়ে দেয়াসহ বিভিন্ন বিষয়। বোনের জন্য দোয়া চেয়ে, বোনের আর্তনাদের কথা বলতে গিয়ে তাকেও কাঁদতে দেখলাম…।

বারবার বললেন, বোনের জন্য দোয়া করবেন, আমাদের খুব আদরের বোন, ছোটবেলা থেকেই কোলেপিঠে, চোখে চোখে মানুষ করছি…।

ভাইয়ের, বাবার এমন বুকফাটা আর্তনাদে সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা নেই। পৃথিবীর সব ভাষা যেন বোবা হয়ে ফিরে যায়…।

কোটি মানুষের শুভকামনা আর ডাক্তারদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেল না তাকে…।

তাদের সঙ্গে কথা বলার মাত্র কয়েক ঘণ্টা মধ্যেই…। নাহ ঘুমাতে পারছি না…

এভাবেই তনু-নুসরাতরা একবুক ঘৃণা যন্ত্রণা নিয়ে না ফেরার দেশে পাড়ি দেয়…। তারপর আমরা নতুন কোন তনু-নুসরাতের জন্য অপেক্ষা করি…